টাকা ভাগাভাগি হবে মেসেঞ্জারেই

১১ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৩২  
চলতি বছরের শুরু থেকেই একের পর এক নতুন ফিচার যুক্ত করছে ফেসবুকের মেজেঞ্জারে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের জনপ্রিয়তার লাগাম টানতে মেসেঞ্জারে স্প্লিট পেমেন্ট ফিচার যুক্ত করেছে মেটা। এর মাধ্যমে যে কোন পেমেন্ট নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য গ্রুপ চ্যাটে প্লাস(+) আইকন সিলেক্ট করে পেমেন্টস ট্যাব সিলেক্ট করতে হবে। এর পর সিলেক্ট করতে হবে গেট স্টার্টেড। এখান থেকে গ্রাহকরা যে কোনো পেমেন্ট সমানভাবে ভাগ করে নিতে পারবেন। চাইলে নিজের মতো ভাগ করার সুবিধাও থাকছে। মেসেঞ্জারের নতুন ফিচার নিয়ে এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, স্প্লিট পেমেন্ট ফিচার অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকদের মেসেঞ্জার অ্যাপে পৌঁছেছে এরইরমধ্যে। তবে আপাতত কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এর আগে ফেসবুক মেসেঞ্জারে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, স্ক্রিনশট ডিটেকশন, মেসেজ রিঅ্যাকশন, টাইপিং ইন্ডিকেটর এবং ভ্যানিশ মোডে ডিসঅ্যাপিয়ারিং মেসেজের মতো ফিচার চালু করেছে মেটা।